
বঙ্গশাল এগ্রো নেস্ট একটি কৃষি খামার ও গ্রামিন পরিবেশে অবকাশ যাপন কেন্দ্র। এখানে রয়েছে শান্ত ও স্নিগ্ধ গ্রামীণ পরিবেশে হারিয়ে যাওয়ার এক অপূর্ব সুযোগ। নাগরিক কোলাহল আর যান্ত্রিক জীবন থেকে মুক্তি পেতে ঘুরে আসুন আমাদের এই সবুজে ঘেরা শান্তির নীড়ে, যেখানে আপনার জন্য অপেক্ষা করছে এক নিখাদ গ্রামীণ জীবনের অভিজ্ঞতা। প্রকৃতির কোলে অনন্য আমাদের এই বিশেষ আয়োজনে আপনি পাবেন একদম খাঁটি ও স্বাস্থ্যকর অর্গানিক খাবারের স্বাদ। সরাসরি খামার থেকে সংগৃহীত বিষমুক্ত ফলমূল, শাকসবজি, মাছ, দেশি হাস ও মুরগী এবং দুগ্ধজাত খাবার আপনার জিভে এনে দেবে চিরায়ত বাংলার ঐতিহ্যবাহী স্বাদ। নিভৃত প্রকৃতির মাঝে পায়ে হেঁটে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে রোমাঞ্চকর প্রকৃতি ভ্রমণ, যা আপনার মনকে করবে সতেজ। আমাদের রয়েছে সবুজ কৃষি, ফল ও ফুলের বাগান। প্রাকৃতিক পরিবেশে লালিত পালিত গবাদিপশুর খামার, মাছের ঘের, হাস, মুরগী ও খাচায় পালিত পাখির খামার।
Social Plugin